Saturday, July 22, 2017

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের চার ব্যবসায়ীর জরিমানা

 এস,এ সুজন শাহী, ঝিনাইগাতী ঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পঁচা শুটকি, জাটকা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত অর্থদ- জরিমানা করেছে। ২২ জুলাই শনিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ বাজারের শহরের দক্ষিণ বাজারের শুটকি মহল এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট তরফদার সোহলে রহমান।
উপজেলা ইউএনও কার্য্যালয়  সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ বাজারের শুটকি মহল এলাকায় পঁচা শুটকি বিক্রি ও সংরক্ষণের অপরাধে শহিদুল ইসলাম নামে এক শুটকি বিক্রেতাকে ৫হাজার টাকা, জাহিদকে ১হাজার টাকা ও জাটকা বিক্রির অপরাধে জুয়েল মিয়াকে ২ হাজার টাকা এবং কারেন্ট
জাল বিক্রির অপরাধে আসাদুজ্জামান নামে এক কারেন্ট জাল বিক্রেতাকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শহিদুল ইসলামের ৪টি পঁচা শুটকির ড্রাম ও আসাদুজ্জামানের ৪৫পিস কারেন্ট জাল নষ্ট করা হয়। ভোক্তা সংরক্ষণ ও মৎস সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে এ অর্থদ- দেওয়া হয়। এসময় উপজেলা মৎস কর্মকর্তা (অতিঃদাঃ) দেবযানী ভৌমিক,থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সবুরসহ অন্যান্য কর্র্মকর্তারা উপস্থিত ছিলেন। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট তরফদার সোহলে রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment